০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদীঘি( বগুড়া)প্রতিনিধিঃ ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে তার মরদেহ সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার ( ১৯ জুন) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান জানান,এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের ঘাড়ে ছোট একটি আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত এবং নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

প্রকাশিত: ১০:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬