
মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২জুন/২৩ শুক্রবার বাদ জুম্মা
বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে জিয়াউর রহমান ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক নজমুল হোসেন, নশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান তালুকদার গামা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপি ও অঙ্গদলের আমিনুল ইসলাম তালুকদার, আব্দুল খালেক তালুকদার, হাফিজার রহমান প্রামানিক, আব্দুল মমিন, পেস্তা মিয়া, কামরুল ইসলাম, আবু জাফর, মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















