প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৩, ৯:৫৫ এ.এম
জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি’র দোয়া

মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২জুন/২৩ শুক্রবার বাদ জুম্মা
বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে জিয়াউর রহমান ও তাঁর ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং খালেদা জিয়া ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি অধ্যাপক নজমুল হোসেন, নশিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান তালুকদার গামা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপি ও অঙ্গদলের আমিনুল ইসলাম তালুকদার, আব্দুল খালেক তালুকদার, হাফিজার রহমান প্রামানিক, আব্দুল মমিন, পেস্তা মিয়া, কামরুল ইসলাম, আবু জাফর, মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল