০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বগুড়া দুপচাঁচিয়ায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট)  উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবী ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ পরিচালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৩ (আদমদিঘির – দুপচাঁচিয়া) এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)। মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পাওয়ায় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ অনেকে।বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পরে শিং মাছ চাষে বিশেষ অবদানের জন্য উপজেলার গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রকাশিত: ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬