
বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটি ছাড়াও ১১সদস্য বিশিষ্ঠ নীতি নির্ধারক পরিষদ গঠন করা হয়েছে। সারাদেশের মধ্যে বগুড়ার সাংবাদিক (স্থানীয় দৈনিক বগুড়া ও জাতীয় ইংরেজি পত্রিকা ডেইলী মনির্ং গ্লোরী) মুহাম্মাদ আবু মুসাকেও এই নীতি নির্ধারক কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণি। আর নীতি নির্ধারক পরিষদের সভাপতি জামাল হোসেন ও সদস্য সচিব আবুল বাসার মজুমদার। তবে মুহাম্মাদ আবু মুসা নীতি নির্ধারক পরিষদের সদস্য ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বগুড়া জেলা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রতিবেদক 




















