০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে র‌্যালী সভা ও পোনামাছ অবমুক্ত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা মৎস্য অফিসার গোলাম শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন সমবায় অফিসার জয়নুল আবেদীন, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ প্রমুখ। শেষে নতুন উদ্যোক্তা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাবতলীতে র‌্যালী সভা ও পোনামাছ অবমুক্ত

প্রকাশিত: ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫