০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে ভালোবেসে বিয়ে স্বামীর ঘরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ভালোবেসে বিয়ের মাত্র এক বছর পর স্বামীর ঘর থেকে মিতু আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌতাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিতু আক্তার একই গ্রামের দুলু মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তিনি একই গ্রামের শাহিনের ছেলে শুভ (১৯)-কে ভালোবেসে বিয়ে করেন বলে পরিবার জানিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শুভ বাড়ির পাশের পুকুরে সেচ পাম্প চালাতে যান। রাত ১০টার দিকে স্বামী স্ত্রী দুজনেই সেচ পাম্প বন্ধ করে মিতু ও তার পাঁচ বছর বয়সী ছোট বোন ঘুমিয়ে পড়ে। পরে রাত প্রায় ৩টার দিকে শুভ তাঁর স্ত্রী মিতু আবার পুকুরে গিয়ে সেচ পাম্প বন্ধ করেন। মিতু ঘরে ফিরে গেলেও শুভ কিছু সময় বাইরে ছিলেন। শুভ ভোরে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান তিনি। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে মিতুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকার আশপাশের লোকজন ছুটে আসেন৷নিহতের বাবা দুলু মিয়া বলেন,তারা ভালোবেসে বিয়ে করেছিল, আমি সেই বিয়ে মেনে নিয়েছিলাম। আজ আমার মেয়ে জামাইয়ের বাড়িতে মারা গেছে। আমার কোনো অভিযোগ নেই। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুভ এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের ধারণা, স্বামীর মাদক সেবনকে কেন্দ্র করে দাম্পত্য কলহ ও অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে ভালোবেসে বিয়ে স্বামীর ঘরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬