০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেনে নারী ধর্ষনের অভিযোগ:  ধর্ষক ট্রেন অপরেটর আটক 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী ট্রেন যাত্রী (৩৫) ধর্ষনের শিকার হয়েছে। যাত্রীরা ধর্ষক ট্রেন যাত্রী সাইফুল ইসলামকে (২৮) আটক করে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছে। সাইফুল ইসলাম ওই ট্রেনের পিএ অপরেটর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ধর্ষনের শিকার নারীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায় তিনি বিবাহিত নারী বলে জানা গেছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, বুধবার সকালে রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টার দিকে কমলাপুর ষ্টেশন থেকে ছেড়ে আসার পর ওই নারী টয়লেটে প্রবেশ করলে অপরেটর সাইফুল ওই টয়লেটে প্রবেশ করে এবং জোড় পূর্বক নারীকে ধর্ষন করে। পরে ধর্ষিতা নারী বিষয়টি ট্রেন যাত্রী ও রেলওয়ে পুলিশকে জানালে এ সময় রেলওয়ে সৈয়দপুর থানার পুলিশ সাইফুলকে আটক করে। ট্রেনটি দুপুরে বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে পৌছার পর পুলিশ ধর্ষিতা নারী ও ধর্ষক সাইফুলকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ওসি আরও বলেন, পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ধর্ষিতা নারী ও ধর্ষক সাইফুলকে বিকেলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

চলন্ত ট্রেনে নারী ধর্ষনের অভিযোগ:  ধর্ষক ট্রেন অপরেটর আটক 

প্রকাশিত: ০৯:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫