০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম পুলিশ সদস্যের কষ্ট নিয়েও ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান,প্রতিমন্ত্রী মীর শাহে আলম 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সুশান্ত কর্মকার, শিবগঞ্জঃ  বগুড়া প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ঐচ্ছিক তহবিল থেকে বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) এলাকার গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন হাট-বাজারের নৈশ্যপ্রহরীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।রবিবার (২৪ মে ২০২৬) দুপুর ২টায় শিবগঞ্জ থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্য ও নৈশ্যপ্রহরীদের হাতে নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি শাড়ি ও একটি লুঙ্গি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন গ্রাম পুলিশ সদস্য কিংবা নৈশ্যপ্রহরীর জীবনমান ও কষ্টের কথাও তিনি আন্তরিকভাবে ভাবেন। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যারা নীরবে দায়িত্ব পালন করেন, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।তিনি আরও বলেন, সমাজের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা বজায় রাখতে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা,গ্রাম পুলিশ সদস্য, নৈশ্যপ্রহরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

গ্রাম পুলিশ সদস্যের কষ্ট নিয়েও ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান,প্রতিমন্ত্রী মীর শাহে আলম 

প্রকাশিত: ০৩:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬