০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সিটি কর্পোরেশন তাকে সংবর্ধনা দিয়েছে।
রবিবার সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি রেজাউল করিম বাদশা এমপি। আরো বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সেরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রেজাউল করিম বাদশা এমপি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের নগর উন্নয়ন, আবাসন, সরকারি অবকাঠামো নির্মাণ ও গণপূর্ত খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় বগুড়ার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

প্রকাশিত: ০১:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬