
সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৫ ফেব্রুয়ারি সোমবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়নে প্রতিবন্ধী, বয়স্কভাতা ও বিধবাভাতা প্রতিস্থাপন শীর্ষক এক আলোচনা সভা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার শেখ শিপন, ইউনিয়ন সমাজকর্মী জাহিদ হাসান ও কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব তহমিনা আক্তার, ইউপি সদস্য শিরিন আক্তার, ফেরদৌসী আক্তার, মর্জিনা বেগম, রেজাউল করিম, আশরাফ আলী, সহিদুল ইসলাম সরকার বাদল, পাতা প্রামানিক, আ: সালাম, আবু সাঈদ, স্বপন মিয়া, রাসেল মন্ডল, এনামুল হক প্রমুখ।

প্রতিবেদক 




















