
মুহাম্মাদ আবু মুসাঃ ৩ নভেম্বর সোমবার বগুড়ার গাবতলী শহীদ জিয়া মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। কলেজের সভাপতি এম আর হাসান পলাশের সভাপতিিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের অধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী বেগম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এমআরএম ইসলাম রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহাব্বত আলী, প্রভাষক মনজুরুল ইসলাম ছানা প্রমুখ।

প্রতিবেদক 




















