
মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার সন্ধ্যায় বগুড়ার গাবতলী মডেল থানা জামে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) কামরুল হাসান এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা জামায়াত নেতা আব্দুল মজিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ,।উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগরসহ থানার পুলিশ অফিসারগণ এবং কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















