০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুককে দল থেকে অব্যহতি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদকে দল থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।  ১৩ই সেপ্টেম্বর বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর এক যুক্ত বিবৃতিতে এইতথ্য জানিয়েছেন দপ্তর সম্পাদক মশিউর রহমান মামুন। বিবৃতিতে নেতারা বলেন, দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে গাবতলী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকায় এবং বিভিন্ন নেতাকর্মীর কাছ থেকে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যাহা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামীল হওয়ায় তাকে সংগঠনের পদ থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়। একইসাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। ফারুকের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলি তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত করা হবে এবং ততদিনে সাময়িক অব্যহতি প্রদান বলবৎ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য যে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদকে এরআগে বা-মাকে মারপিটসহ বিভিন্ন অভিযোগে আরো একবার অব্যহতি প্রদান করা হয়েছিল।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুককে দল থেকে অব্যহতি

প্রকাশিত: ১২:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩