
আল আমিন মন্ডলঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুনের সহধর্মীনি (শিক্ষক) অসুস্থ্য লাভলী ইয়াসমিন লাকির রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে রবিবার বাদআছর বগুড়া পৌরসভার ২১ওয়ার্ডের রবিবাড়িয়া শামসুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-দপ্তর সম্পাদক একেএম রুহুল আমিন, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল করিম, সুজন, আমিনুর, ইসমাইল, জাহাঙ্গীর, তন্ময়, মোরশেদ, কুদ্দুস (দুলু), রুহুল আমিন, রাজু, শাহীন, রানু মন্ডল’সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

প্রতিবেদক 




















