০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাবতলী উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চাই——–এমপি ডাঃ নাননু 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সকল অন্যায় অত্যাচার রুখে দিয়ে গাবতলীকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চাই। তিনি বলেন, এই গাবতলীতে উন্নতি করতে হবে। উন্নতি করতে হলে নিজের মনকে উন্নত এবং মানষিকতার পরিবর্তন করতে হবে। হিংসা-বিদ্বেষ বন্ধ করতে হবে। খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। গতকাল বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, গণসংবর্ধনা, সাংস্কৃতিক, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা রাহেনুর রহমান রায়হানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিউল আবরার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ এম এ খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোমিনুল হক শিলু, উপজেলা কৃষকলীগের সভাপতি কাউন্সিলর হযরত আলী হিরণ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম টুটু, আহসান হাবীব মিঠু পাইকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন, সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেদ ইসলাম, উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ আরিফুর রহমান শ্যামল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওদুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি এমপি ডাঃ নাননু পুরস্কার বিতরণ করেন ও বিদ্যালয়ের নির্মিত ৪তলা একাডেমিক ভবন এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলী উপজেলাকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে চাই——–এমপি ডাঃ নাননু 

প্রকাশিত: ০২:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪