
মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুরে সৈয়দ আহম্মদ কলেজে একাদশ শ্রেনীতে বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ও কাঙ্খিত ফলাফলের জন্য কলেজের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো: সাইদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি রাকিবুল হাসান পলাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আহাদ, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল কবীর, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রানিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আকলিমা খাতুন শিরিন, ড. সাইফা সাদেকীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুঞ্জুরে আলম রাসেল, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম ছাড়াও অন্যন্যা শিক্ষক।

প্রতিবেদক 




















