
মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ২হাজার ৫১ জনের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত অফিসার আরিফুর রহমান আরিফ, ইউপি সচিব শাহ আলম, ইউপি মেম্বার স্বপন মন্ডল, শামীম হোসেন, ফাইমা বেগম, বিলকিস বেগম, তানজু বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক 




















