
প্রেস বিজ্ঞপ্তিঃ ২৭মে মঙ্গলবার বগুড়া গাবতলীর মহিষাবান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে হাইস্কুল মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
মহিষাবান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লিটন মিয়া’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোতাহার হোসেন, ইউপি সদস্য জহুরুল ইসলাম টপি, মহিষাবান ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, অভিভাবক সদস্য ডাঃ আতাউর রহমান, বিএনপি নেতা আবু তালেব শাহীন, সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী, শিক্ষক প্রতিনিধি মুক্তারুজ্জামান, অভিভাবক জুয়েল হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, যুবদল নেতা আল আমিন, খোকন মিয়া, নোমান, মিলন, মাহবুব, শফিকুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-শিক্ষাথী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।(খবর বিজ্ঞপ্তি)।

প্রতিবেদক 




















