
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামী যুবলীগের কর্মী খোরশেদ আলম ওরফে খোরশেদ কসাই (৪২) গ্রেফতার হয়েছে। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান,২০সেপ্টেম্বর রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান। আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

প্রতিবেদক 




















