১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতি মিলুসহ আহত-৩

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু (৬১)সহ ৩জন। ২৪জানুয়ারী বুধবার বিকেলে উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী নির্মাণধীন ব্রীজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু গাবতলী থেকে বিকেল পৌনে ৩টায় রওনা দেন। একই মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু হরেজ, সদস্য জাহাঙ্গীর আলম। তারা উক্ত ঘটনাস্থলে পৌছিলে পিছন থেকে একটি অটোরিকসা ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এদের মধ্যে মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুই একটু বেশী আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার কথা জানা জানি হলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তাসহ অনেক নেতা-কর্মী হাসপাতালে এসে ভীড় জমায়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা  

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আ’লীগের সভাপতি মিলুসহ আহত-৩

প্রকাশিত: ০৩:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪