০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে মোটর সাইকেলের ধাক্কায় নিহত-২, আহত-১

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

আতাউর রহমানঃ  বগুড়ার গাবতলীতে দ্রুতগামী এক মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার পাশে বসে থাকা ২জন পথচারী নিহত হয়েছেন। বগুড়া শজিমেক হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মোটর সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে ৫সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় উপজেলার নশিপুর ইউনিয়নের কদমতলী এলাকায়।
একাধিকসূত্র জানায়, গাবতলীর নশিপুর ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত মনু আকন্দের ছেলে দোলা আকন্দ (৬০), আহম্মেদ প্রামানিকের ছেলে সুজন প্রাং (২০), স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামসহ ৪/৫জন গত ৫সেপ্টেম্বর রাতে বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রচন্ড গরমের কারণে বাড়ীর নিকটবর্তী পাকা রাস্তার ধারে শরীর একটু জুড়িয়ে নেয়ার উদ্দেশ্যে বসেছিলে। রাত সাড়ে ১০টার দিকে কিছু বুঝে উঠার আগেই দ্রুতগামী এক মোটর সাইকেল হঠাৎ তাদেরকে ধাক্কা দেয়। এ সময় দোলা আকন্দের অন্ডোকোষ ও কিডনীতে এবং সুজন প্রামানিকের মাথায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত ওই দুইজনকে গাবতলী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা মোটর সাইকেল আরোহী পাভেল (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। পাভেল এখন বগুড়া শজিমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে একাধিকসূত্র জানিয়েছেন। পাভেল সারিয়াকান্দী উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই গতকাল বিকেলে নিহতদের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করেছে। পাভেল এখন বগুড়া শজিমেক হাসপাতালে আইসিউ’তে লাইফ সাপোর্টে রয়েছে। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

গাবতলীতে মোটর সাইকেলের ধাক্কায় নিহত-২, আহত-১

প্রকাশিত: ০২:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩