০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে মাদ্রাসা সুপারসহ ৪শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বিভিন্ন অনিয়ম স্বেচ্ছাচারিতা ও লোপাটের অভিযোগ এনে মাদ্রাসা সুপারসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের গুরটুপ নগর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান, শিক্ষক আমজাদ হোসেন, আইসিটি শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহকারি নজরুল ইসলামের পদত্যাগ চেয়ে ২৫আগষ্ট রবিবার পাঁচমাইল এলাকায় ছাত্র-ছাত্রী অভিভাবকরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে ছাত্র-ছাত্রীরা উপজেলা পরিষদে এসে শিক্ষকদের পদত্যাগ চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাপ্পু আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগগুলো শোনেন। পরে অভিযোগগুলো লিখিতভাবে দাখিল করার পরামর্শ দেন এবং অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আস্বাস দেন। সেইসাথে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান ইউএনও নুসরাত জাহান বন্যা। শেষে উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ ও উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক পাপ্পু আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

গাবতলীতে মাদ্রাসা সুপারসহ ৪শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪