
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের বামুনিয়া গ্রামের মৃত দেনতুল্লাহ শাহ’র ছেলে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা স্থানীয় বামুনিয়া শাহ পাড়া জামে মসজিদে পারিবারিকভাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাগফিরাত কামনায় দোয়া দরুদ পাঠ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, নবীন আইনজীবি হারুন অর রশিদ বিপ্লব, ছাড়াও আজমল হোসেন শীষ, ফুল মিয়া, জাকির হোসেন, আঃ মমিন, মামুন, মাহবুব, রেজা, আরিফ, রফিকুল, শফিক, রোস্তম, খোকন, গোলজার, রুনুসহ বিভিন্ন প্রেশার মানুষ। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মৌলভী আব্দুল লতিফ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু গত ১৬জুলাই/২৫ বুধবার রাত পৌনে ১টায় ইন্তেকাল করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

প্রতিবেদক 




















