১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করলেন বিএনপি নেতা শফিক

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম আহবায়ক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বিভিন্ন প্রজাতির ছোট বড় সাইজের বৃক্ষ প্রথমে রোপন করেন স্থানীয় জাতহলিদা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা এবং এতিমখানায় মাঠে। পরে আজহার-শফিক ফাউন্ডেশন টেকনিক্যাল ইনিস্টিটিউট এবং দারুল উলুম মাদ্রসা ও এতিমখানা মাঠে, আজহার-শফিক ফাউন্ডেশন কলেজ মাঠসহ অন্যান্য স্থানে।

বৃক্ষ রোপনকালে জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিক ছাড়াও জাতহলিদা মাদ্রাসার সভাপতি আব্দুল লতিফ, মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুস সোবাহান, স্থানীয় কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত মাসুদ হোসেন, আজহার-শফিক ফাউন্ডেশন কলেজ ও মাদ্রসার প্রতিষ্ঠাতা একেএম শফিকুল ইসলাম রঞ্জুসহ শিক্ষার্থীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষ রোপনকালে জাসাস নেতা শফিকুল ইসলাম শফিক বলেন, গাছ আমাদের সম্পদ, পরিবেশ রক্ষা করে। তাছাড়া পরিবারের জন্যও নানা উপকারে আছে। এ জন্য আমাদের বেশী করে গাছ রোপন করতে হবে। তিনি (শফিক) বলেন, সামাজিকসহ সার্বিক ক্ষেত্রে মানুষের কল্যাণ ও দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের মানুষ। পরিশেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

গাবতলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করলেন বিএনপি নেতা শফিক

প্রকাশিত: ০২:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫