
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমেদ হাফিজার ও তার পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিবার কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়েছ। এর প্রতিবার ১৯সেপ্টেম্বর শুক্রবার মহিষাবান ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় হাইস্কুল হলরুম প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রিপন। ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহুরুল ইসলামের পরিচালনায় অন্যান্যর মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আবু তালেব শাহীন, উপজেলা বিএনপি নেতা জহুর আহমেদ টফি, মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রমজান আলী, ইউনিয়ন যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা খাইরুজ্জামান, আব্দুল মালেক, শাহজাহান আলী, জামাল উদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের যুগ আহবায়কআরাফাত রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক আতাউর রহমান খোকনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















