
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক, খাদ্য বন্ধব কর্মসূচীর ডিলার একেএম পান্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকায় বসবাস করতেন। ১৯ নভেম্বর/২৫ বুধবার বেলা আনুমানিক সোয়া ১১টায় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে মধ্যেই তার মৃত্যু ঘটে। তারপরেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তার ডায়াবেটিকস নীল হওয়ার কারণে মৃত্যু ঘটেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬বছর। তিনি মা, স্ত্রী, ২ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব তার দীর্ঘ দিনের কর্মস্থল গাবতলী শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা এবং বাদ এশা তার গ্রামের বাড়ি উপজেলার রামেশ^রপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ২য় নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ছাড়া বিভিন্ন পেশার মানুষ।

প্রতিবেদক 




















