
মুহাম্মাদ আবু মুসাঃ প্রধানমন্ত্রী ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রবিবার বগুড়ার গাবতলী উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ (গাব গাছ) রোপন করা াহয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বৃক্ষরোপনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সম্পাদক ামিজানুর রহমান মিন্টু, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ও পরিবেশবাদী নেতা ফজলে বারী রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম। এরপর গাবতলী সরকারি কলেজে গাব গাছ রোপন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কবীর রানা। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। শেষে গাবতলী পৌরসভা চত্বরে গাব গাছ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন, লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিপ্লব কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক সরোয়ার মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলে রাব্বী রতন, আহসান হাবিব, রতন, তৌহিদসহ বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















