
খবর বিজ্ঞপ্তিঃ শনিবার (৩ফেব্রুয়ারী২৪) বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুনের সহধর্মীনি অসুস্থ্য শিক্ষক লাভলী ইয়াসমিন লাকীকে পৌর এলাকার বাসায় দেখতে গিয়ে তাঁর চিকিৎসার খোজখবর নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, শ্রমিকদল নেতা রাশেদুল ইসরাম রাঙ্গা, যুবদল নেতা মালেক মোক্তাদির, অসুস্থ্য লাকীর একমাত্র ছেলে দারুন নাইম ওহি প্রমূখ।

প্রতিবেদক 




















