
আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি মরহুম তরিকুল ইসলাম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ৯ সেপ্টেম্বর শনিবার বাদআসর জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকারের আয়োজনে পৌর সদরের উত্তরপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর হযরত আলী হিরন, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোস্তফা হাসান মুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি তৌকির আহম্মেদ, স্থানীয় মুসল্লীদের মধ্যে ফজলু পাইকার, রঞ্জু পাইকার, আ: মান্নান, রুবেল পাইকার, মুরাদ পাইকার, হাফিজার রহমান, মোখলেছ, শহীদ, আজিজার প্রাং, আফতাব, মেহেরাব, বাবলু প্রাং, সাফি পাইকার, ঈমান, হিমেল, ছাদেকুল প্রাং, জেলাল, হারুন ফকির, হেলাল, রজিদ ছাত্রলীগ নেতা রবি পাইকার, আহসান, রিকো, আরাফাত, শ্রমিকলীগ নেতা ভুট্টো ফকির, প্রমুখ।

প্রতিবেদক 




















