
আতাউর রহমানঃ বগুড়া গাবতলীর পৌরসভাধীন উনচুরখী ষ্ট্যান্ডে দোকানের মালামাল চুরি হওয়া ক্ষতিগ্রস্থ রবিউল ইসলাম নামের এক দোকানীকে ১৩ আগষ্ট রোববার আর্থিক সহায়তা প্রদান করেন পৌর মেয়র সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উনচুরখী ষ্ট্যান্ড বনিক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, স্থানীয় পৌর কাউন্সিলর মিলন মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, বিএনপি নেতা জিল্লুর রহমান, স্থানীয় গন্যমান্যদের মধ্যে খোকন, বাপ্পী, সিহাব, রানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল, সাংগঠনিক সম্পাদক মর্ণিংসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
উল্লখ্য, গত ১২আগষ্ট দিবাগত রাতে উনচুরখী ষ্ট্যান্ডে অবস্থিত রবিউল ষ্টোর নামের এক দোকানঘরের টিনের চালা ও ক্যাশবাক্স ভেঙে কে বা কারা নগদ অর্থ, সিগারেটের প্যাকেটসহ অনুমান ৩০হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয় যায়।

প্রতিবেদক 




















