১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ককটেল বিস্ফোরণ ৩জন পুলিশ সদস্য আহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণে ৩জন পুলিশ সদস্য আহত হয়েছে। ১৩ডিসেম্বর বুধবার দুপুরে থানার তিনমাথার মোড়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলো থানার এসআই কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব।
স্থানীয়রা জানান, ১৩ ডিসেম্বর বুধবার দুপুর পৌনে দুইটার সময় বিএনপির চলমান অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানার মোড় অতিক্রম করলে কেন্দ্রীয় মসজিদের সামনে হঠাৎ কোথাও থেকে ছোঁড়া একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওইস্থানে থানার পুলিশ বাহীনি আইনশৃঙ্খলা রক্ষার্থে অবস্থান করছিল। বিস্ফোরিত ওই ককটেলের আঘাতে ডিউটিরত থানার এসআই কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব পায়ে আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত এসআই কুদ্দুস, এনামুল ও জয়দেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশকে লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের ৩পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, আমাদের মিছিল থেকে কেউ ককটেল বিস্ফোরণ করেনি। কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাতে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

গাবতলীতে ককটেল বিস্ফোরণ ৩জন পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ০১:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩