
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে স্থানীয় ৭নং ওয়ার্ড তল্লাতলা গ্রামে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার বানু রুমা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হালিম, নায়েব আলী, লাল মিয়া সাকিদার, আব্দুল বাছেদ বুলু, মিঠু মিয়া, বাদশা মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম রিবন, স্থানীয় মিল্লাত হোসেনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















