
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের মেম্বার জহুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হলে হার্ডের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। ২৩এপ্রিল বুধবার সন্ধ্যারাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান।২৪ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় পীরগাছা হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে সাবেকপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬২বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে,নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

প্রতিবেদক 




















