০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার, জব্দ দুই মোবাইল ও ডিজিটাল লেনদেনের তথ্য

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ার গাবতলী উপজেলায় অনলাইন জুয়া পরিচালনা এবং জুয়াড়ীদের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, অনলাইন জুয়ার অ্যাপস এবং অর্থ লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাবতলী উপজেলার নেপালতলি ইউনিয়নের বুরুজ বাজার থেকে কদমতলী গামী সড়কের বুরুজ বালিকা বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর এক ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছেন এবং বিভিন্ন জুয়াড়ীর অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করছেন।
এ তথ্যের ভিত্তিতে গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে শ্রী সুষেন চন্দ্র রায় (৩০)কে গ্রেপ্তার করে। তিনি কদমতলী (দড়িপাড়া) এলাকার মৃত সুনীল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় সম্পৃক্ত করছে। এতে বিশেষ করে তরুণ সমাজ আর্থিক ও নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি চুরি, ছিনতাই ও মাদকাসক্তির মতো অপরাধও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানকালে আসামীর কাছ থেকে একটি ভিভো ওয়াই১৭এস (VIVO Y17S) এবং একটি রিয়েলমি সি২৫এস (realme C25s) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত একটি মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া যায়, যেখানে প্রায় ৮০ দশমিক ৬৬ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৮২৮ টাকা) জমা ছিল। এছাড়া একটি ডিজিটাল লেনদেন অ্যাকাউন্টে ৭ হাজার ৮৫২ টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

গাবতলীতে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার, জব্দ দুই মোবাইল ও ডিজিটাল লেনদেনের তথ্য

প্রকাশিত: ০৮:১৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬