
স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ আছর বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানান দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, আবুল কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য প্রতীক ওমর, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, দৈনিক উত্তরকোন এর সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা সভাপতি আবু মুসা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল প্রমূখ। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও কয়েক শত মুসল্লী অংশ নেন।

প্রতিবেদক 




















