
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার মেইল বাসস্ট্যান্ডস্থ অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় দৈনিক নাগরিক ভাবনা’র দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি শ্রী সুশান্ত মালাকারের সভাপতিত্বে এবং সাংবাদিক জহুরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অর্থদৃষ্টি ও দৈনিক বাংলাদেশ সমাচারের বগুড়া জেলা সিনিয়র রিপোর্টার মো. আব্দুস সালাম মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সোনালী কণ্ঠের জেলা প্রতিনিধি মো. তালাশ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, গৌতম চন্দ্র বসাক, মহিলা সম্পাদিকা কেয়া রানী সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটির প্রশংসা করেন। তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অসংগতি তুলে ধরার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই সাংবাদিকদের সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, একটি মিথ্যা সংবাদ ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সবসময় যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করা উচিত। ভবিষ্যতেও দৈনিক নাগরিক ভাবনা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে পত্রিকাটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।

প্রতিবেদক 




















