
বগুড়া জেলা প্রতিনিধিঃ দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা হার্টের আটটি ব্লক নিয়ে অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওপেন হার্ট বা বাইপাস সার্জারী করতে শনিবার (১আগস্ট/২৬) ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাকে ভর্তি করা হয়। আবারো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে শারীরিক ফিটনেস হয়ে ২/১দিনের মধ্যে অপারেশন সম্পূর্ণ করা হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এই অপারেশন করবেন। বাইপাস বা ওপেন হার্ট সার্জারী সফল এর জন্য তিনি (অসুস্থ মুসা) ও তার পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন। সাংবাদিক আবু মূসা জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি এবং বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য ও গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন। তাছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন তিনি।

প্রতিবেদক 




















