০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে দুপচাঁচিয়ায় শীত বস্ত্র বিতরণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে ও মানবতার কল্যাণে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে উপজেলার হাটসাজাপুর এলাকায় এক আলোচনা সভা শেষে ১০০ জন শীতার্ত দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।আহত জুলাই যোদ্ধা দুপচাঁচিয়া শাখার আহবায়ক কাজী ইলিয়াছ কল্লোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী আয়েত আলী, আহত জুলাই যোদ্ধার সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছার রহমান বাবু, যুগ্ম সদস্য সচিব উজ্জল হোসেন প্রামানিক, সদস্য আরাফাত হোসেন, সাব্বির, মামুনুর রশিদ প্রমুখ।বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আহত জুলাই যোদ্ধাদের মানবিক অঙ্গীকার। আগামীতেও অসহায় মানুষের জন্য এমন সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তারা জানান। এ সময় উপস্থিত স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে দুপচাঁচিয়ায় শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫