১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের সামনে যত চ্যালেঞ্জ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,, (আদমদীঘি)  প্রতিনিধিঃ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাচন। বগুড়া জেলার সীমান্ত উপজেলা হিসেবে আদমদীঘিতে আছে নানা সমস্যা। আবার মৎস ও খাদ্য ও রেলওয়ে জংসন হিসেবে আছে সুনাম। আগামী ২১ মে যে প্রার্থীই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন, তাঁর সামনে চ্যালেঞ্জ হিসেবে কতগুলি দীর্ঘদিনের সমস্যা মোকাবেলা করতে হবে। আদমদীঘি উপজেলার প্রধান সমস্যা মাদক আর যানযট। এর আগে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি এই দুটি সমস্যা নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও দৃশত কোন সমাধান হয়নি এই দুটি সমস্যার। নানা বয়সের পুরুষ, মহিলা এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। উপজেলার প্রধান শহর সান্তাহার এখন যানযটের শহরে পরিনত হয়েছে। তাই যেই প্রার্থীই উপজেলা পরিষদে নির্বাচিত হয়ে আসুক, তাঁকে এই যানযট আর মাদক নিরসনে কাজ করতে হবে। সান্তাহার জংসন শহরে শহরের জিরো পয়েন্টে একটা ফুট ওভার ব্রিজের দাবী দীর্ঘদিনের মানুষের। বেশ কিছু ভোটারের সাথে কথা বলতে গেলে তাঁরা উপরোক্ত সমস্যার কথা বলেন। প্রায় দেড় যুগ ধরে উপজেলার সান্তাহার ২০ শয্যা হাসপাতাল পুর্নাঙ্গভাবে চালু হয়নি।
বৃহত্তর সান্তাহারে প্রায় ১ লক্ষ মানুষ তাই সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। কিছুদিন আগে এই এলাকার সাংসদ এই ২০ শয্যা হাসপাতাল চালু করার বিষয়ে সংসদে বক্তব্য রেখেছে। সান্তাহার রেলওয়ে হাসপাতালটি নিয়মিত চিকিৎসক বিহীন চলছে। নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। প্রথম শ্রেনীর সান্তাহার পৌরসভার সড়কগুলি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হিসেবে পরিনত হয়েছিল। বর্তমানে অবশ্য বেশ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ চলছে। উপজেলার বৃহত্তম রক্তদহ বিলের উপর একটা স্থায়ী ব্রিজের দাবী ঐ এলাকার প্রায় ১০/১২ টি গ্রামের মানুষের। বর্তমানে একটি নৌকায় পারাপার হয় কয়েকশত মানুষ বিলপাড়ের। এ ছাড়া একটি শিশু পার্ক, বাসস্ট্যান্ড, অডিটোরিয়ামের দাবী মানুষের দীর্ঘদিনের। এ
ছাড়া অনেকটা পরিতাক্ত ১০৬ বিঘা রেলওয়ের জমিতে একটি ইপিজেডের দাবী মানুষের দাবী দীর্ঘদিনের।আদমদীঘি উপজেলার সান্তাহারে এখন  প্রধান সমস্যা মাদক যানযট আর সুচিকিৎসা। উপজেলা নির্বাচনে যেই
নির্বাচনে জয়ী হোউক, তাঁকে এ সমস্যাগুলির দিকে মনযোগ দিতে হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আসন্ন আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের সামনে যত চ্যালেঞ্জ

প্রকাশিত: ০১:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪