১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক নারী দিবসে ঢাকায় সাবাহ বাংলাদেশ ভবনে পণ্য প্রদর্শনী ও ঈদ মেলার আয়োজন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ নারী উদ্যোক্তাদের উৎসাহ দেয়ার জন্য আন্তর্জাতিক নারী দিবস/২৪ উপলক্ষ্যে দুই দিনব্যপি ঢাকায় সাবাহ বাংলাদেশ ভবনে এক পণ্য প্রদর্শনী ও ঈদ মেলার আয়োজন করা হয়েছে। সাবাহ বাংলাদেশের চেয়ারপার্সন ও টিএমএসএস নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসেন আরা বেগম বিদেশে অবস্থান করার কারণে সরাসরি মেলায় উপস্থিতি থাকতে না পারলেও নারী উদ্যোক্তাদের শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন। শনিবার মেলার উদ্বোধন করেন সাবাহ বাংলাদেশের পরিচালক ও ঢাকা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর মিসেস আয়েশা মোকাররম। তিনি মেলায় অংশগ্রহণকারী নারী উদ্দোক্তাদের পণ্য সামগ্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি ৬জন নারী উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবাহ বাংলাদেশের পরিচালনা পর্ষদের ফাউন্ডার চেয়ারপার্সন মিসেস গুল আফরোজ মাহবুব, পরিচালক রোজী রহমান, সাবাহ বাংলাদেশের সিইও মিসেস সালমা নাসরীন, পরামর্শক ড. নিজাম উদ্দিন আল-হোসাইনী, টিএমএসএস এর যুগ্ম পরিচালক জাহিদ খানসহ অন্যান্য স্থানীয় ব্যাক্তিবর্গ। উপস্থিতি স্থানীয় দর্শক ও মেলায় অংশগ্রহণকারীরা মেলার নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সাবাহ বাংলাদেশ সার্ক অঞ্চলের নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে ২০১০ সাল হতে। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বনির্ভর করা ও আর্থসামাজিক খাতে ভূমিকা পালনে সাবাহ এর উদ্দেশ্য। বাসায় থেকে বা ছোট পরিসরে এই মহিলাদের বিভিন্ন সেক্টরে কাজের মাধ্যমে সাবলম্বী করে তোলা হচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা  

আন্তর্জাতিক নারী দিবসে ঢাকায় সাবাহ বাংলাদেশ ভবনে পণ্য প্রদর্শনী ও ঈদ মেলার আয়োজন

প্রকাশিত: ০২:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪