০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকার সমন্বয় সভা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে রাব্বীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল হালিম, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, সান্তাহার বিপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক হেদায়েতুল ইসলাম উজ্জ্বল প্রমূখ। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ৪০ হাজার জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩৭ হাজারই স্কুলের শিক্ষার্থী। সভায় বক্তারা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকার সমন্বয় সভা

প্রকাশিত: ১২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫