০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘির বাজারে আগাম জাতের তরমুজ:  দেখা নেই ক্রেতাদের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মৌসুম শুরুর আগেই বগুড়ার আদমদীঘি উপজেলার হাট বাজারে অসময়ে তরমুজ আমদানিতে ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় বেচা কেনা তেমন হচ্ছে না। কৌতুহলী ক্রেতা সাধারণরা আমদানি করা তরমুজ দেখতে ও দাম শুনতে ভীর করতে দেখা গেছে।  জানা যায়, প্রতি বছর ফাল্গুনের মাঝামাঝি সময়ে বাজারে আগাম জাতের তরমুজ চলে আসলেও এখনো বিক্রি জমে উঠেনি। তরমুজ ফাল্গুন চৈত্র মাসে প্রখর রৌদ্রে গরমে যখন মানুষ হাসফাঁস হয়ে উঠে, তখন সকল মানুষের তৃষ্ণা মেটায় এই তরমুজ।  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আদমদীঘি সদরে তরমুজ বিক্রিতা দেবপ্রিয় জানান, অসময়ের এই তরমুজ নওগাঁ সহ কয়েকটি এলাকায় মাচা (জাংলা) পদ্ধতিতে এসব তরমুজ চাষ করা হচ্ছে। ইতিমধ্যেই মাচা পদ্ধতিতে চাষ করা তরমুজ বাজার জাত শুরু হয়েছে। বিক্রেতা আরও জানায়, নওগাঁ থেকে ৪০ কেজিতে পণ হিসাবে ২ হাজার ৪শত টাকায় পাইকারি দামে কিনে নিয়ে এসে ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। আদমদীঘি বাজারে তরমুজ ক্রেতা আইনুল ইসলাম জানায়, এবারে তরমুজের ব্যাপক দাম। প্রতি কেজি তরমুজের দাম চাচ্ছে ৭০ টাকা। এত টাকা দিয়ে আমরা কিভাবে তরমুজ কিনে খাব। দাম একটু কম হলে খুশি হয়ে কেনা যেত।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘির বাজারে আগাম জাতের তরমুজ:  দেখা নেই ক্রেতাদের

প্রকাশিত: ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫