০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত নারী মাদক কারবারি মোছাঃ তাছলিমা (৪৭) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২০ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া’র ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাছলিমা উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী গ্রামের মোঃ আনসার আলীর স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীর নিজ দখলীয় ইটের দেয়াল ও টিনের চৌচালা ঘরের পূর্ব পাশের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এসময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা তাছলিমার ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে তাকে আটক করে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানায়, গ্রেফতারকৃত মোছাঃ তাছলিমা একজন তালিকাভুক্ত মাদক কারবারি।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬