১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ৪ মাদক বিক্রেতার জেলা-জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালত ৪ মাদক বিক্রেতাকে জেল-জরিমানা দিয়েছে। ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত ৪ জনকে বুধবার (২২ জুলাই) জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের নের্তৃত্বে মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ২.৫ লিটার চোরাই মদ,১শ গ্রাম গাঁজা ও ৫ পিচ এ্যাম্পোল সহ ৪ মাদক বিক্রতা গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার হাটখোলার মফিজ উদ্দীনের ছেলে বাবু মিয়া,সাহেবপাড়ার বাসেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল,একই এলাকার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান এবং জয়পুরহাট জেলার আক্কেলপুরের নওজর উত্তরপাড়ার ইয়াছিন আলীর ছেলে শাকিব হাসান। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারকৃত ৪ জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম মন্ডল জানান, দন্ডপ্রাপ্ত ৪ জন বুধবার ( ২২ জুলাই) জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ৪ মাদক বিক্রেতার জেলা-জরিমানা

প্রকাশিত: ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬