০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
আদমদিঘী   (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ শামসুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগষ্ট) রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামসুজ্জামান ওরফে মাসুম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী পশ্চিমপাড়ার আবু জাহিদ মন্ডলের ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানান, বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে শামসুজ্জামান ওরফে মাসুমকে আটক করে। এসময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও শামসুজ্জামান ওরফে মাসুমের হেফাজত থেকে ৪০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শামসুজ্জামান ওরফে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫