০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৪৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

মিহির সরকার,আদমদীঘি প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ মো. মহব্বত আকন্দ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার পুলিশ সুপারের দিকনির্দেশনায় বুধবার (২৪ জুন) আদমদীঘি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) এবিএম আরাফা রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বামনীগ্রাম গ্রামের বাসিন্দা মো. মহব্বত আকন্দকে আটক করেন। তিনি মৃত আনছার আলী আকন্দের ছেলে।
এ সময় তার কাছ থেকে ২০৫ (দুইশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০৮:৪৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬