০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ১২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক, মাদক ব্যবসায়ী পলাতক 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মিহির সরকার, আদমদীঘিঃ বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ একটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযুক্ত মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সোমবার (১৫ই জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসবপুর গ্রামের ডি জি এম ব্রিকস ইটভাটার সামনে তিলকপুর-সান্তাহার হবির মোড় সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চেকপোস্ট দেখে একটি নম্বরবিহীন লাল রঙের পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকির ভেতর ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কালো কাপড়ের ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পলাতক ব্যক্তি হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের বাসিন্দা শ্রী স্বপন চন্দ্র রায় (২৭), পিতা- যোগেশ চন্দ্র রায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে লালমনিরহাট থেকে বগুড়া হয়ে পাবনার উদ্দেশ্যে মাদকের চালান নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় পলাতক আসামিসহ এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ১২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক, মাদক ব্যবসায়ী পলাতক 

প্রকাশিত: ০৪:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬