
শিমুল হাসান,, (আদমদীঘি) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাকের রোগ মুক্তি কামনায় বগুড়ার আদমদীঘিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বাদ আছর উপজেলার সান্তাহার দারুল উলুম মাদরাসায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজনটি করে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক এম এ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক ফুয়াদ হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষা সচিব মুফতি রুহুল আমীন।

প্রতিবেদক 




















