০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
আদমদিঘী,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সাতজন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত| রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাতজনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম|
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বড় জিনইর গ্রামের দুলাল ফকিরের ছেলে অন্তর ইসলাম (২২),  ছাতিয়ানগ্রামের ইসবপুরের হরিলাল পাহানের ছেলে সনজিত পাহান (৩০), মৃত বলাই পাহানের ছেলে সুরেশ পাহান (২১), উপেন পাহানের ছেলে রনজিত পাহান (২৮), নওগাঁর বদলগাছীর দুধুকুড়ি গ্রামের তবিজ মণ্ডলের ছেলে হোসেন আলী (২৫), বাবুর ছেলে চয়ন (২৭) ও সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে বাপ্পা (৪০)| মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে| এসময় সাত কারবারিকে গ্রেপ্তারসহ ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়| এরপর ভ্রাম্যমান আদালত অন্তরকে ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত, সুরেশ, রনজিত ও বাপ্পাকে ১০ দিন জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং হোসেন আলী ও চয়নকে ৩ দিন জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে| ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামত ধংস করেন|
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা 

প্রকাশিত: ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬